ReplyKoro সম্পর্কে

ReplyKoro শুরু হয়েছে একটা সহজ জিনিস দেখে: বাংলাদেশের ফেসবুক সেলাররা অর্ডার হারান প্রোডাক্ট খারাপ বলে না, সময়মতো কাস্টমারকে কেউ উত্তর দেয়নি বলে।

ফুল-টাইম মডারেটর রাখা খরচের, আর সাধারণ চ্যাটবট হয় রোবটের মতো কথা বলে, নয়তো ভুল তথ্য বানিয়ে বলে। ReplyKoro আলাদা: ভদ্র শপ অ্যাসিস্ট্যান্টের মতো কথা বলে, শুধু আপনার শিটে যা আছে তাই বলে, আর আপনার অনুমতি ছাড়া কিছুই পাঠায় না।

আমরা বাংলাদেশের একটা ছোট টিম। প্রতিটা ক্লায়েন্টকে আমরা নিজেরা সেটআপ করে দিই, আর WhatsApp-এ সবসময় আমাদের পাবেন।

— ReplyKoro টিম

আমাদের প্রতিশ্রুতি

  • সৎ উত্তর: বট কখনো দাম, স্টক বা ডেলিভারির তারিখ বানিয়ে বলে না।
  • প্রতিটা অর্ডারের নিয়ন্ত্রণ আপনার হাতে।
  • আপনার কাস্টমারের তথ্য শুধু আপনার শপের কাজে ব্যবহার হয়, আর চাইলে মুছে ফেলা হয়।

ফ্রি ইনবক্স অডিট