কীভাবে কাজ করে

ReplyKoro একটা রেডি-টু-ইউজ সার্ভিস। কোনো সফটওয়্যার শিখতে হবে না। প্রথম যোগাযোগ থেকে প্রতিদিনের ব্যবহার পর্যন্ত যা হয়:

১. ফ্রি ইনবক্স অডিট

ছোট একটা ফর্ম পূরণ করুন। এক কর্মদিবসের মধ্যে WhatsApp-এ জানাব আমরা কী দেখলাম: রিপ্লাই কতটা দেরিতে যাচ্ছে, কোন প্রশ্নের উত্তর যাচ্ছে না, আর কোথায় অর্ডার হারাচ্ছেন।

২. সেটআপ কল (প্রায় ৪৫ মিনিট)

আপনার পেজের অ্যাডমিনের সাথে একটা ভিডিও বা ফোন কলে আমরা পেজ কানেক্ট করি, প্রোডাক্ট শিট, ডেলিভারি চার্জ আর নিয়ম সেট করি, আর আপনার Steadfast অ্যাকাউন্ট যুক্ত করি।

৩. পাইলট সপ্তাহ

প্রথম ৭ দিন আমরা প্রতিটা কনভারসেশন খেয়াল রাখি আর আপনার সাথে মিলে উত্তরগুলো আরও ঠিক করি। আপনার শপের জন্য ঠিক না মনে হলে বন্ধ করে দিন, সেটআপ ফি ফেরত পাবেন।

৪. প্রতিদিনের ব্যবহার

কাস্টমার কয়েক সেকেন্ডে উত্তর পায়। কনফার্ম হওয়া অর্ডার আসে আপনার মোবাইলের অর্ডার লিস্টে। আপনি Approve করলেই পার্সেল বুক।

৫. সকালের রিপোর্ট

প্রতিদিন সকাল ৯টায় একটা ছোট রিপোর্ট পাবেন: কত মেসেজ এলো, কত রিপ্লাই গেল, কত অর্ডার হলো ও বুক হলো, আর কোন চ্যাটে আপনাকে লেগেছে।

আপনার যা লাগবে

  • একটা ফেসবুক পেজ, যেখানে আপনি অ্যাডমিন
  • আপনার প্রোডাক্ট লিস্ট (Google Sheet-এ সাজাতে আমরা সাহায্য করব)
  • একটা Steadfast মার্চেন্ট অ্যাকাউন্ট (অটো বুকিংয়ের জন্য)
  • অ্যালার্টের জন্য ফোনে WhatsApp বা Telegram

ফ্রি অডিট দিয়ে শুরু করুন