সাধারণ প্রশ্নোত্তর

কাস্টমার কি বুঝবে এটা বট?

হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট একবার নিজের পরিচয় দেয় আপনার শপের ReplyKoro সহকারী হিসেবে। কাস্টমারের কাছে সবচেয়ে জরুরি হলো দ্রুত আর সঠিক উত্তর, আর যেকোনো সময় আপনি নিজে চ্যাট ধরতে পারেন।

বাংলিশ বুঝতে পারে?

হ্যাঁ। কাস্টমার যেভাবে লেখে সেভাবেই উত্তর দেয়: বাংলা অক্ষরে, বাংলিশে (ইংরেজি অক্ষরে বাংলা), বা ইংরেজিতে।

বট উত্তর না জানলে কী হয়?

কাস্টমারকে বলে যে টিমের একজন কনফার্ম করবেন, আর আপনাকে অ্যালার্ট পাঠায়। আন্দাজে কিছু বলে না।

ভুল দাম বলতে পারে?

পাঠানোর আগে প্রতিটা উত্তরের দাম আমাদের সিস্টেম আপনার প্রোডাক্ট শিট আর ডেলিভারি চার্জের সাথে মিলিয়ে দেখে। না মিললে মেসেজ যায় না, চ্যাটটা আপনার কাছে আসে।

নিজে থেকেই পার্সেল বুক করবে?

না। আপনি Approve না চাপা পর্যন্ত প্রতিটা অর্ডার লিস্টে অপেক্ষা করে। তারপর Steadfast-এ বুক হয় আর কাস্টমার ট্র্যাকিং কোড পায়।

কিছু কাস্টমারকে আমি নিজে রিপ্লাই দিই। বট কি মাঝখানে ঢুকে পড়বে?

না। আপনি পেজ থেকে রিপ্লাই দিলে ওই কনভারসেশনে বট ১২ ঘণ্টা চুপ থাকে।

Steadfast অ্যাকাউন্ট কি লাগবেই?

অটো বুকিংয়ের জন্য লাগবে। না থাকলেও রিপ্লাই আর অর্ডার লিস্ট পাবেন, পার্সেল নিজে বুক করবেন।

Instagram বা WhatsApp-এ কাজ করে?

এখনো না। আপাতত ReplyKoro শুধু ফেসবুক পেজের মেসেঞ্জারে কাজ করে।

দাম বা স্টক কীভাবে আপডেট করব?

আপনার Google Sheet এডিট করুন। মোটামুটি ৫ মিনিটের মধ্যে বট নতুন তথ্য নিয়ে নেয়।

কাস্টমারের তথ্যের কী হয়?

মেসেজ রাখা হয় শুধু আপনার শপের অ্যাসিস্ট্যান্ট চালানোর জন্য, আর ৯০ দিন পর নিজে থেকেই মুছে যায়। বিস্তারিত আমাদের প্রাইভেসি পলিসিতে।

সেটআপে কত সময় লাগে?

সাধারণত পেজ অ্যাডমিনের সাথে প্রায় ৪৫ মিনিটের একটা কল। বেশিরভাগ শপ সেদিনই চালু হয়ে যায়।

বন্ধ করতে পারব?

হ্যাঁ, যেকোনো মাসে, কোনো জরিমানা নেই। ৭ দিনের পাইলটের মধ্যে বন্ধ করলে সেটআপ ফি ফেরত পাবেন।

ফ্রি ইনবক্স অডিট